হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রবীণ রাজনীতিবিদ মুখতার আনসারির

Eastern
2 Min Read
21 Views
2 Min Read

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রবীণ রাজনীতিবিদ মুখতার আনসারির

ইস্টার্ন ক্রিসেন্ট (বাংলা)  নিউজ ডেস্কঃ প্রাই ৬৩ বছর বয়সি প্রবীণ রাজনীতিবিদ মুখতার আনসারি উত্তরপ্রদেশের মৌ সদর বিধানসভার পাঁচ বারের প্রাক্তন বিধায়ক ছিলেন। ২০০৫ সাল থেকে উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের জেলে বিভিন্ন মামলায় বন্দি  ছিলেন। তাঁর বিরুদ্ধে ৬০টিরও বেশি ফৌজদারি মামলা বিচারাধীন ছিল। তিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন আদালতে আটটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বান্দা জেলে বন্দি ছিলেন। উত্তরপ্রদেশ পুলিশ গত বছর যে ৬৬ জন গ্যাংস্টারের তালিকা প্রকাশ করেছিল তাতেও নাম ছিল মুখতার আনসারির। সম্প্রতি ৩৬ বছর পুরনো এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মুখতার আনসারি। সেই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত।

কিন্ত কাল বিকেলে পেটের যন্ত্রণা নিয়ে প্রায় ১৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকার পর সেখানেই হৃদ্‌রোগে মৃত্যু হয়েছে প্রবীণ রাজনীতিবিদ মুখতার আনসারির । নিউজ সূত্রে খবর, রমজানের উপবাস ভঙ্গ করার পরেই মুখতারের স্বাস্থ্যের অবনতি হয়। বান্দা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুনীল কৌশল জানান, পেটের যন্ত্রণা নিয়ে প্রায় ১৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকার পর সেখানেই হৃদ্‌রোগে মৃত্যু হয়েছে মুখতার আনসারির।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রবীণ রাজনীতিবিদ মুখতার আনসারির
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রবীণ রাজনীতিবিদ মুখতার আনসারির

বৃহস্পতিবার স্বাস্থ্যের অবনতি হওয়ায় জেলবন্দি মুখতার আনসারিকে গাজিপুরের বান্দা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। গত মঙ্গলবারও পেটের যন্ত্রণায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মুখতারের পরিবারের অভিযোগ, তাঁকে জেলের মধ্যেই মেরে ফেলা হয়েছে।

যদিও মুখতারের ভাই গাজিপুরের সাংসদ আফজল আনসারি অভিযোগ তুলেছেন, তাঁর ভাইকে জেলের মধ্যেই বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। মুখতারের অনুগামীরা তাঁর বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন। সেখানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

Share This Article
একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Trending News

রবি 4 محرم 1447AH 29-6-2025AD

ধন্যবাদ, বিহার! মোহাম্মদ বুরহানউদ্দিন কাসমি সম্পাদক: ইস্টার্ন ক্রিসেন্ট, মুম্বাই আজ, ২৯শে জুন…

Eastern

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী লেখক: মোহাম্মদ…

Eastern

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান লেখক: মোহাম্মদ বুরহানউদ্দীন…

Eastern

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের EC…

Eastern

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি…

Eastern

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের জীবনাবসান EC News Desk দিল্লি ২৬-১২-২০২৪, ভারতের…

Eastern

Quick LInks

আপনার সবকিছু থাকবে, শুধু আপনি থাকবেন না

আপনার সবকিছু থাকবে, শুধু আপনি থাকবেন না লেখক: জামিল আহমেদ কাসমি শিক্ষক:…

Eastern

ECI-এর ভুলের জন্য সাধারণ ভারতীয় নাগরিকরা কেন অধিকার হারাবেন?

ECI-এর ভুলের জন্য সাধারণ ভারতীয় নাগরিকরা কেন অধিকার হারাবেন? লেখক: মোহাম্মদ বুরহানুদ্দিন…

Eastern

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল অক্ষের ওপর আরও একটি বড় আঘাত

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল অক্ষের ওপর আরও একটি বড় আঘাত লেখক: মোহাম্মদ বুরহানুদ্দিন কাসমি…

Eastern