গুয়াহাটির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল-আমিন জনকল্যাণ সমাজের দ্বাবিংশতম অধিবেশন সম্পন্ন

Eastern
4 Min Read
57 Views
4 Min Read

গুয়াহাটির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল-আমিন জনকল্যাণ সমাজের দ্বাবিংশতম অধিবেশন সম্পন্ন
১২ লক্ষাধিক টাকার শিক্ষামূলক অনুদান বিতরণ

এম. হাশিম আলি
গুয়াহাটি, ২৩ আগস্ট:

গুয়াহাটির পাঞ্জাবাড়িতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আল-আমিন জনকল্যাণ সমাজ’-এর দ্বাবিংশতম অধিবেশন গতকাল অনুষ্ঠিত হয়। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের ডা. বাণীকান্ত কাকতি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন হাছিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও সাংবাদিক মুকুট শর্মা এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবসাগর দ্বীনি মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাদ্দিস আতিকুর রহমান কাসেমী। অধিবেশনে স্বাগত ভাষণ, উদ্দেশ্য ব্যাখ্যা, বিগত বছরের আর্থিক আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ, অতিথিদের বক্তব্য, বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা এবং ছাত্রছাত্রীদের শিক্ষামূলক অনুদানের চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাগত ভাষণ দেন সহ-সভাপতি হারুণার রহমান। সাধারণ সম্পাদক ডা. মো. লুৎফর রহমান বার্ষিক প্রতিবেদন পাঠ করার পাশাপাশি অর্থসচিব বিগত বছরের আয়-ব্যয়, অর্থ সংগ্রহের উৎস এবং ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরেন।

Advertisement
Advertisement

প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায়, দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ১২ লক্ষ ৪২ হাজার টাকার শিক্ষামূলক অনুদানের চেক বিতরণ করা হয়। উল্লেখযোগ্যভাবে, গত বছর বিভিন্ন অসুস্থ ব্যক্তিকে ৭০ হাজার টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। এ বছর উচ্চমাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে তথ্যসমৃদ্ধ ‘Career Opportunities HSLC Onwards’ নামের একটি বই প্রকাশ করা হয়। বইটির লেখক কালবি হাসান আহমেদ এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল হক। হোটেল ডাইনেস্টির পরিবারের পক্ষ থেকে প্রয়াত আদিলুর রহমানের স্মৃতিতে প্রদত্ত পুরস্কার দুই মেধাবী ছাত্রছাত্রী—শাবানা সুলতানা ও জাবিদুল হাসানকে প্রদান করা হয়। রুজি বেগম নামের এক ছাত্রীকে সেলিনা বেগম পুরস্কার প্রদান করা হয়। শাহনাজ বেগমকে এবং প্রয়াত গণি উদ্দিন আহমেদ ও হামিদা বেগমের নামে এমবিবিএস পড়ুয়া দুই ছাত্রছাত্রীকে ২৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। গত দুই বছর ধরে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

Advertisement
Advertisement

অধিবেশনে শিক্ষাক্ষেত্র ও চিকিৎসাক্ষেত্রে বিশেষভাবে সেবা প্রদানকারী দুই প্রবীণ ব্যক্তিকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের মডেল এইচই স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা চিতারা তাহের এবং বিশিষ্ট চিকিৎসক এম. আই. খানকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। শিক্ষিকা চিতারা তাহের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ডা. মহম্মদ তাহেরের সহধর্মিণী। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তথা অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. তৌফিকুর রহমান বরবরা তাঁর বড় ভাই প্রয়াত ডা. সফিকুর রহমান বরবরার স্মৃতিতে পরিবারের পক্ষ থেকে প্রতিবছর NEET-এ উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী একজন ছাত্র বা ছাত্রীকে মেধার ভিত্তিতে নির্বাচিত করে ২৫ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে বলেও অধিবেশনে ঘোষণা করেন।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মুকুট শর্মা মুসলিম ও হিন্দু সমাজে ধর্মের নামে একাংশের মধ্যে প্রচলিত কুসংস্কার ও উগ্রতার বিরুদ্ধে অত্যন্ত যুক্তিনির্ভর বক্তব্য রাখেন। তিনি বলেন, ধর্মীয় গ্রন্থ কখনোই মানুষকে বিপথে পরিচালিত করে না। তবে একাংশ নিজেদের ক্ষমতা ও স্বার্থসিদ্ধির জন্য ধর্মীয় আবেগকে ব্যবহার করে বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখযোগ্য যে, মুকুট শর্মা ইতিমধ্যে ‘এগৰাকী ব্ৰাহ্মণৰ দৃষ্টিত কোৰাণ’ (একজন ব্রাহ্মণের দৃষ্টিতে কোরআন) নামে বহুল আলোচিত একটি বই রচনা করে পাঠকমহলে যথেষ্ট সমাদর লাভ করেছেন।

Advertisement
Advertisement

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি আতিকুর রহমান কাসেমী মুসলিম সমাজকে ধর্মীয় আনুষ্ঠানিক উপাসনার পাশাপাশি উত্তম চরিত্র গঠনের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।মৌলানা আজাদ মার্কাজ একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশন করে। অধিবেশনে মহানগরীর বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষামূলক অনুদান নিতে আসা ছাত্রছাত্রী ও অভিভাবকসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মৌলানা আজাদ মার্কাজ একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ খোদেজা বেগম ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share This Article
মন্তব্য নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Trending News

রবি 4 محرم 1447AH 29-6-2025AD

ধন্যবাদ, বিহার! মোহাম্মদ বুরহানউদ্দিন কাসমি সম্পাদক: ইস্টার্ন ক্রিসেন্ট, মুম্বাই আজ, ২৯শে জুন…

Eastern

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী লেখক: মোহাম্মদ…

Eastern

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান লেখক: মোহাম্মদ বুরহানউদ্দীন…

Eastern

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের EC…

Eastern

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি…

Eastern

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের জীবনাবসান EC News Desk দিল্লি ২৬-১২-২০২৪, ভারতের…

Eastern

Quick LInks

আপনার সবকিছু থাকবে, শুধু আপনি থাকবেন না

আপনার সবকিছু থাকবে, শুধু আপনি থাকবেন না লেখক: জামিল আহমেদ কাসমি শিক্ষক:…

Eastern

ECI-এর ভুলের জন্য সাধারণ ভারতীয় নাগরিকরা কেন অধিকার হারাবেন?

ECI-এর ভুলের জন্য সাধারণ ভারতীয় নাগরিকরা কেন অধিকার হারাবেন? লেখক: মোহাম্মদ বুরহানুদ্দিন…

Eastern

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল অক্ষের ওপর আরও একটি বড় আঘাত

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল অক্ষের ওপর আরও একটি বড় আঘাত লেখক: মোহাম্মদ বুরহানুদ্দিন কাসমি…

Eastern