ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার (DELL)–এর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Eastern
4 Min Read
26 Views
4 Min Read

ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার (DELL)–এর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

(প্রেস বিজ্ঞপ্তি)
মুম্বাই: ৪ ডিসেম্বর, ২০২৫

মুম্বাই মার্কাজুল মা’আরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে মাদ্রাসা শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সাহিত্যে মানসম্মত শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এই সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, আগামী ২০২৬-২০২৮ ব্যাচের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। মাওলানা বদরুদ্দীন আজমল আল-কাসীমি কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বহু দশক ধরে মাদ্রাসা গ্রাজুয়েটদের আধুনিক শিক্ষায় দক্ষ করে তুলছে, যা তাদেরকে দেশ-বিদেশে সাফল্যের শিখরে পৌঁছাতে সহায়তা করছে।

মুম্বই মার্কাজুল মা’আরিফের পরিচালক মওলানা মুহাম্মদ বুরহানুদ্দিন কাসেমী একটি প্রেস নোটের মাধ্যমে মার্কাজুল মা’আরিফ এবং সারা ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত এর সহযোগী ৮টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন শিক্ষাবর্ষ ২০২৬–২৮ এর জন্য ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার (DELL) কোর্সের ভর্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন, ভর্তি পক্রিয়ার ফর্ম অনলাইন এর মাধ্যমে কালেক্ট করা হবে। আবেদন জমা দেয়ার শেষ তারিখ ৩০ ডিসেম্বর ২০২৫ ইং রোজ মঙ্গলবার।
(লিখিত) ভর্তি পরীক্ষা অফলাইনের মাধ্যমে দেওবন্দ এর ঈদগাহ এর পাশে হিরা গার্ডেনে ১ জানুয়ারি ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার, দুপুর ২:৩০ থেকে  অনুষ্ঠিত হবে, শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। লিখিত পরীক্ষার ফলাফলের সঙ্গে মৌখিক পরীক্ষার জায়গা ও তারিখ ঘোষণা করা হবে। ভর্তি হতে হলে লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়া আবশ্যক। যোগ্য প্রার্থীরাই কেবল চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

মওলানা কাসেমী আরও বলেন যে, এ বছর যেসব প্রতিষ্ঠানের যৌথ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো—
১) মার্কাজুল মা’আরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (MMERC), মুম্বাই
২) মার্কাজুল ইসলামি এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, অঙ্কলেস্বর, (গুজরাট)
৩) জামিয়া জালালিয়া, হোজাই (আসাম)
৪) আল-মা’হাদ আল-আালী আল-ইসলামী, (হায়দ্রাবাদ)
৫) মাদরাসা ইসলামিয়া, সুরাত, (গুজরাট)
৬) জামিয়া দারুল হাদীস, জয়নগর (আসাম)
৭) জামিয়া ইসলামিয়া, বানজারি, ইন্দোর (মধ্যে প্রদেশ)
৮) জামিউল উলুম বালাপুর, আকোলা (মহারাষ্ট্র)।

তিন দশকের সাফল্যের পথচলা DELL কোর্সের ন্যাশনাল কো-অর্ডিনেটর মাওলানা মুদাছ্ছির আহমেদ কাসেমী জানান, এই দুই-বছর মেয়াদি অফলাইন কোর্সটি সর্বপ্রথম ১৯৯৪ সালে বিশিষ্ট আলেম, সমাজসেবক ও শিক্ষানুরাগী হযরত মাওলানা বদরুদ্দিন আজমল কাসেমী এবং তাঁর সাথীরা চালু করেছিলেন। এর মূল লক্ষ্য ছিল—
মাদরাসার স্নাতকদের আধুনিক সময়োপযোগী দক্ষতা প্রদান। দাওয়াতি, গবেষণা ও বৈশ্বিক পরিসরে কাজের সক্ষমতা বৃদ্ধি, ইংরেজি ভাষা ও সাহিত্য জ্ঞানের মাধ্যমে সমাজে কার্যকর ভূমিকা রাখা।

Ajmal Perfumes
Ajmal Perfumes

গত ৩০ বছরে কোর্সটি অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছে। ভারতের ভিতরে-বাইরে হাজারো স্নাতক ইতোমধ্যে শিক্ষা, দাওয়াত, মিডিয়া, গবেষণা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে মূল্যবান ভূমিকা রেখে চলেছেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটের দ্রুত পরিবর্তনের কারণে এই কোর্সের প্রয়োজনীয়তা ও মূল্য আরও বেড়েছে বলে বিশেষজ্ঞদের মত।

মাওলানা মুদাছ্ছির আহমেদ কাসেমী আরও জানান যে, যেকোনো স্বীকৃত মাদরাসা থেকে স্নাতক প্রার্থীরা পরিক্ষার জন্য আবেদন করতে পারবেন।

তিনি আরও বলেন, এই বৎসর মোট ২৫০ জনের অধিক শিক্ষার্থীকে বর্তির জন্য চূড়ান্ত করা হবে। আবেদন করার সময় প্রার্থীরা সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করতে পারবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল অবং আসনের প্রাপ্যতার ভিত্তিতে ভর্তি নির্ধারিত হবে।

আগ্রহী প্রার্থীদের www.mmerconline.com ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া ব্যখ্যা করা একটি ভিডিও (টিউটোরিয়াল) ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। আবেদন পত্র প্রাপ্তির পর তা পর্যালোচনা করা হবে এবং যোগ্য প্রার্থীদের পরীক্ষার সমন্বয়ক ই-মেইলের মাধ্যমে প্রবেশপত্র (এডমিট কার্ড) পেরন করা হবে, যা পরীক্ষার সময় সঙ্গে রাখা বাধ্যতামূলক হবে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মার্কাজুল মাআরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হল বিশ্বের প্রথম এবং একমাত্র প্রতিষ্ঠান যা মাদ্রাসা গ্রাজুয়েটদের জন্য কাঠামোবদ্ধ দুই বছর মেয়াদী DELL কোর্স চালু করেছে। ইংরেজি ভাষা ও সাহিত্যের পাশাপাশি এই কোর্সে কম্পিউটার ও ইন্টারনেট, ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, সাংবাদিকতা, গণিত, হিন্দি, সাধারণ জ্ঞান এবং তুলনামূলক ধর্মতত্ত্ব অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কাজুল মা’আরিফ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, নতুন ব্যাচের শিক্ষার্থীরা পূর্ববর্তী স্নাতকদের মতোই যুগোপযোগী জ্ঞান, দাওয়াতি দক্ষতা ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশ গঠনে উজ্জ্বল ভূমিকা রাখবে।

Share This Article
মন্তব্য নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Trending News

জুন 29, 2025

ধন্যবাদ, বিহার! মোহাম্মদ বুরহানউদ্দিন কাসমি সম্পাদক: ইস্টার্ন ক্রিসেন্ট, মুম্বাই আজ, ২৯শে জুন…

Eastern

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী লেখক: মোহাম্মদ…

Eastern

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান লেখক: মোহাম্মদ বুরহানউদ্দীন…

Eastern

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের EC…

Eastern

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি…

Eastern

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের জীবনাবসান EC News Desk দিল্লি ২৬-১২-২০২৪, ভারতের…

Eastern

Quick LInks

ভারতের প্রতিবেশী কূটনীতিতে নতুন করে ভারসাম্য স্থাপন করা উচিত

ভারতের প্রতিবেশী কূটনীতিতে নতুন করে ভারসাম্য স্থাপন করা উচিত লেখক: মোহাম্মদ বুরহানউদ্দিন…

Eastern

ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার (DELL)–এর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার (DELL)–এর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা (প্রেস…

Eastern

বিহারের মুসলিম ভোটারদের আগের ভুল আর না করা উচিত

বিহারের মুসলিম ভোটারদের আগের ভুল আর না করা উচিত লেখক: মোহাম্মদ বুরহানুদ্দিন…

Eastern