শনবিলের মামলায় হাইকোর্টে জিতলো মুসলিম ফিশারম্যন সম্প্রদায়

Eastern
4 Min Read
4 Views
4 Min Read

শনবিলের মামলায় হাইকোর্টে জিতলো মুসলিম ফিশারম্যন সম্প্রদায়
সাধুবাদ আইনজীবীকে

ইসি নিউজ ডেস্ক:
করিমগঞ্জ

অসমের করিমগঞ্জ জেলার শনবিল অঞ্চলের মৎস্যজীবী হিন্দু- মুসলিম, উভয় সম্প্রদায় মিলে গঠন করে শনবিল ফিশারম্যন সমবায় সমিতি । সমিতি গঠন হয় ১৯৭৫ সালে, আজ থেকে ৫১ বছর আগে । এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল হচ্ছে শনবিল । আর এই বিলকে কেন্দ্র করে স্থাপিত হয় শনবিল ফিশার ম্যেন সমবায় সমিতি । লক্ষ্য, বিলের মাছ ধরা ও মাছের ব্যবসা নিয়ন্ত্রণ । সমিতির কার্যালয় স্থানীয় কালীবাড়ি বাজারে ।

বিশাল শনবিলের মাছ ধরা ও মাছের ব্যবসা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে মৎস্যজীবীরা গঠন করে এই সমবায় সমিতি । পরবর্তীতে অসম সরকার এক নোটিফিকেশনের মাধ্যমে মুসলিম ফিশারম্যেন ( মাইমাল) সম্প্রদায়ের সদস্যদের সমবায় সমিতি থেকে বহিস্কার করে দেয় ।

Advertisement
Advertisement

কেবল তফসিলি হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ফিশারম্যেন সমবায় সমিতি চালাবেন বলে অসম সরকারের সমবায় বিভাগের নোটিফিকেশনে উল্লেখ করা হয় । এতে বৈষম্যের শিকার হওয়া বহিষ্কৃত মুসলিম ফিশারম্যেন ( মাইমাল ) প্রায় ৭০০ সমিতির সদস্য নিরুপায় হয়ে পড়েন । তাঁদের সদস্য পদ কেটে দেয়া হয় সমিতির রেকর্ড থেকে । কেটে দেয়া হয় ভোটার তালিকা থেকে নামও। বিলের উপর তাঁদের অধিকার হারিয়ে বসেন মুসলিম ফিশার ম্যেন সম্প্রদায় ।

বছরের পর বছর ধরে বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের পিছে পিছে ঘুরতে থাকেন এই সব মুসলিম বহিষ্কৃত শনবিল সমবায় সমিতির সদস্যরা । বিফল হয় তাঁদের সকল প্রচেষ্টা । উল্লেখ্য, বৈষম্যের শিকার হওয়া এই সব মুসলিম মাইমাল সদস্যদের বাসস্থান শনবিলের পূর্ব পারের দেওদ্বার, তুলাকোনা, ছড়ারপার, রংপুর, শিংগুয়া, বালির বন্দ প্রভৃতি গ্রামে ।

শনবিল ফিশারম্যেন সমবায় সমিতির সদস্য পদ পুনরায় ফিরিয়ে পেতে তাঁরা অবশেষে দ্বারস্থ হন গৌহাটি হাইকোর্টের । দায়ের করেন রিট পিটিশন । পিটিশন নম্বর WP(C) 5562/ 2018।  এর মধ্যে সমিতির বোর্ড অফ ডিরেক্টরস গঠনের নিমিত্তে নির্বাচন আয়োজনের বিজ্ঞপ্তি জারী হয় । মুসলিম সদস্যদের বাদ দিয়ে । বহিষ্কৃত সদস্যরা সমিতির নির্বাচন বন্ধ রাখার আর্জি জানিয়ে দায়ের করেন আরেক রিট পিটিশন । পিটিশন নম্বর WP(C ) 544/ 2020 । হাইকোর্ট মুল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন বন্ধ রাখার নির্দেশ জারি করেন । সেই ২০২০ সাল থেকে আজ অবধি শনবিল সমবায় সমিতির নির্বাচন বন্ধ রয়েছে ।

Advertisement
Advertisement

গৌহাটি হাইকোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার মেধী । মেধীর আদালত সম্প্রতি মূল রিট পিটিশন WP(C) 5562/ 2018 অর্থাৎ মেইন মামলার রায় ঘোষণা করেন । রায় আসে মুসলিম ফিশার ম্যেন ( মাইমাল ) সম্প্রদায়ের পক্ষে । মহামান্য হাইকোর্ট ফিশারম্যেন সদস্যদের সমিতি থেকে বহিস্কারকে অন্যায়, বৈষম্যমূলক ও বেআইনী বলে ঘোষণা দেন । সরকারি নোটিফিকেশন বাতিল করেন । সেই সঙ্গে ১ মাসের ভিতরে বহিষ্কৃত সকল মুসলিম মাইমাল সদস্যদের শনবিল ফিশারম্যেন সমবায় সমিতির সদস্যপদ ফিরিয়ে দিতে অসম সরকারকে কড়া নির্দেশ দেন ।

হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে অসম সরকারের সমবায় বিভাগ প্রক্রিয়া শুরু করেছে। হাইকোর্টের রায়ে খুশির লহর শনবিল অঞ্চলের মুসলিম ফিশারম্যেন গ্রামগুলোতে । উল্লেখ্য, গৌহাটি হাইকোর্টে মুসলিম মাইমাল সম্প্রদায়ের পক্ষে ওকালতি করেন আইনজীবী রহিম তালুকদার । মুসলিম ফিশারম্যেন সম্প্রদায় তাঁদের আইনজীবী রহিম তালুকদারকে অশেষ সাধুবাদ জানান ।

(আব্দুর রহমান নামের একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সংগ্রহ)

Share This Article
মন্তব্য নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Trending News

জুন 29, 2025

ধন্যবাদ, বিহার! মোহাম্মদ বুরহানউদ্দিন কাসমি সম্পাদক: ইস্টার্ন ক্রিসেন্ট, মুম্বাই আজ, ২৯শে জুন…

Eastern

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী লেখক: মোহাম্মদ…

Eastern

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান লেখক: মোহাম্মদ বুরহানউদ্দীন…

Eastern

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের EC…

Eastern

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি…

Eastern

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের জীবনাবসান EC News Desk দিল্লি ২৬-১২-২০২৪, ভারতের…

Eastern

Quick LInks

শনবিলের মামলায় হাইকোর্টে জিতলো মুসলিম ফিশারম্যন সম্প্রদায়

শনবিলের মামলায় হাইকোর্টে জিতলো মুসলিম ফিশারম্যন সম্প্রদায় সাধুবাদ আইনজীবীকে ইসি নিউজ ডেস্ক:…

Eastern

গুয়াহাটির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল-আমিন জনকল্যাণ সমাজের দ্বাবিংশতম অধিবেশন সম্পন্ন

গুয়াহাটির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল-আমিন জনকল্যাণ সমাজের দ্বাবিংশতম অধিবেশন সম্পন্ন ১২ লক্ষাধিক টাকার…

Eastern

মাইক নিয়ে সমস্যা, মসজিদ-মাদ্রাসা নিয়েও আপত্তি—লক্ষ্যটা কি মুসলিমদের ধর্মীয় পরিচয়?

মাইক নিয়ে সমস্যা, মসজিদ-মাদ্রাসা নিয়েও আপত্তি—লক্ষ্যটা কি মুসলিমদের ধর্মীয় পরিচয়? ‘খোলাখুলি বলুন,…

Eastern